সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপিতে যোগ দিচ্ছেন আ.লীগের এক নেতা! | চ্যানেল খুলনা

বিএনপিতে যোগ দিচ্ছেন আ.লীগের এক নেতা!

চ্যানেল খুলনা ডেস্কঃ টানা তিনবার ক্ষমতায় থাকা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন কোণঠাসা বিএনপির নেতাকর্মীরা-আগে এমনই খবর শোনা গেছে। তবে এবার শোনা গেল এর বিপরীত।

ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন নেতা বিএনপিতে যোগ দেবেন। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে দশটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলীয় সূত্রে এমনই তথ্য জানা গেছে।

তবে আওয়ামী লীগের কে এবং কোন পর্যায়ের নেতা বিএনপিতে যোগদান করছেন-এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। যোগদানের আগে বিষয়টি নিয়ে তারা কঠোর গোপনীয়তা রক্ষার চেষ্টা করছে।
তবে একটি সূত্র জানিয়েছে, করিম নামে একজন আওয়ামী লীগ নেতা শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে বিএনপিতে যোগ দিচ্ছেন।

অপর একটি সূত্রের দাবি, কদিন আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী যে আওয়ামী লীগের যোগ দিয়েছেন, শনিবার আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদানের মাধ্যমে তারই জবাব দেয়া হচ্ছে।

বিষয়টি নিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শনিবার সকাল সাড়ে দশটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটা যোগদানের অনুষ্ঠান রয়েছে।’

কে কোন দল থেকে বিএনপিতে যোগদান করবেন-এমন প্রশ্নে শায়রুল বলেন, ‘কে, কোন দল থেকে বিএনপিতে যোগ দিচ্ছেন তা যোগদান অনুষ্ঠানেই দেখা যাবে। এটা গোপন কোনো বিষয় না।’

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

একসময় আপনারাও মজলুম ছিলেন, এখন কেন জালিম হচ্ছেন: জামায়াত আমির

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

আমরা সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করার দাবি পূরণ করব: শফিকুর রহমান

আরেকটি মহল ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

নতুন ‘মাল্টিমিডিয়া বাসে’ জামায়াতের নির্বাচনী প্রচার শুরু

‘ভোটে নির্ধারিত হবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।