সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান | চ্যানেল খুলনা

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হলে গ্রামবাংলার মানুষকে সঙ্গে নিয়ে ঢাকায় যাওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনার ঐতিহাসিক শিববাড়ি মোড়ে সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। নতুন করে সার ডিলার নিয়োগে ২০ থেকে ২৫ লাখ, ৩০ লাখ, ৫০ লাখ এমনকি এক কোটি টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে নিজেদের মধ্যে বিরোধ তৈরি হলেও কৃষকেরা সার পাচ্ছেন না বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সাড়ে ১৫ বছর এবং বিশেষ করে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাঁদের হত্যার বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থ পাচার ও লুটপাট প্রতিরোধ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তাঁরা মাঠে নেমেছেন।

জামায়াত আমির বলেন, এসব দাবি শুধু কোনো দল বা জোটের নয়, বরং দেশের মানুষের দাবি। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি আরও জোরালো করা হবে।

১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির খুলনার আহ্বায়ক ও খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি।

সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য ও ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের দাবি রাশেদ খানের

‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ : তাসনিম জারা

স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেন, আইনশৃঙ্খলার খবর নেই: শফিকুর রহমান

আ.লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত: রিজভী

নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধীরা আন্দোলনের নামে নাটক করছে: রিজভী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।