সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএইচবিএফসি ও আইবিবিএল এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষরিত | চ্যানেল খুলনা

বিএইচবিএফসি ও আইবিবিএল এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. (আইবিবিএল) এর মধ্যে গ্রাহক সেবা সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ১৮ আগস্ট, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের কৃষ্টাল বল রুমে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, প্রধান অতিথি হিসেবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম ও আইবিবিএল’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী। আইবিবিএল-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। আইবিবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মনিরুল মওলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএইচবিএফসি’র রুরাল এন্ড পেরি আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্ট ‘মনজিল’-এ অর্থায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। কর্পোরেশনের এ প্রকল্পের প্রকল্প পরিচালক ও মহাব্যবস্থাপক জনাব মো. আতিকুল ইসলাম বিএইচবিএফসি’র পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বিএইচবিএফসি ও আইবিবিএল-এর নির্বাহীবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।