সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএইচবিএফসি’র শেখ রাসেল দিবস উদযাপন | চ্যানেল খুলনা

বিএইচবিএফসি’র শেখ রাসেল দিবস উদযাপন

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ রাসেলের শুভ জন্মদিন ১৮ অক্টোবর-কে সরকার ‘ক’ ক্যাটাগরীর দিবস হিসেবে ঘোষণার পাশাপাশি দিবসটিকে সরকারিভাবে পালনের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএইচবিএফসি দিবসটি উদযাপনের কর্মসূচী চূড়ান্তকরণ এবং প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী ১০টি কর্মসূচী নির্ধারণ ও পালন করে। এদিন অপরাহ্ন সাড়ে তিনটায় বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে শেখ রাসেলের জীবন ভিত্তিক এক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। অনুষ্ঠানটিতে কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংগঠনসমূহের প্রতিনিধিগণ সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত থেকে আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন।

এর আগে বিএইচবিএফসি’র শেখ রাসেল দিবসের কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকাল ১০টায় কর্পোরেশনের সদর দফতরস্থ বঙ্গবন্ধু প্যাভিলিয়নে শেখ রাসেল-এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক এর নেতৃত্বে প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময়, ব্যবস্থাপনা পরিচালক বঙ্গবন্ধু প্যাভিলিয়নের টিভি এবং সদর দফতর ভবনের ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে শেখ রাসেলের জীবনভিত্তিক তথ্যচিত্র ও কন্টেন্ট প্রচার কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এ দিনের অন্যতম আরেক কর্মসূচী হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারে এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।