সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএইচবিএফসি’র শহীদ দিবস পালন | চ্যানেল খুলনা

বিএইচবিএফসি’র শহীদ দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। দিবসের সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের শ্রদ্ধার্থে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। অতঃপর বিএইচবিএফসি সদর দফতর প্রাঙ্গণে নিজস্ব শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কেন্দ্রে দিবসটির তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদ চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ পর্ষদের পক্ষে এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বিএইচবিএফসি’র পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্পোরেশনের নির্বাহীবৃন্দ, ঢাকা জেলাধীন জোনাল ও শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সদর দফতরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের অফিসসমূহ স্থানীয় পর্যায়ে একইভাবে দিবসটি পালন করে। বেলা ১০টায় সদর দফতরে ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন প্রতিনিধি, নির্বাহীবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান অতিথি ও পর্ষদ চেয়ারম্যান দিবসের তাৎপর্য বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।