সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিআইএফপিসিএল’র তিন হাজার পরিবারের মাঝে ত্রাণসহায়তা প্রদান | চ্যানেল খুলনা

বিআইএফপিসিএল’র তিন হাজার পরিবারের মাঝে ত্রাণসহায়তা প্রদান

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন শ্রমজীবি অসহায় মানুষদের মাঝে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল) খাদ্যসামগ্রী বিতরণ করে। আজ (শনিবার) বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার ১১টি ইউনিয়নের তিন হাজার অসহায় পরিবারকে ত্রাণ সহয়তা প্রদান করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে সামাজিক দুরত্ব মেনে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বিআইএফপিসিএল ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ১৫ দিনের জন্য ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি তেল, এক কেজি লবণ ও একটি করে সাবান বিতরণ করে।

ত্রাণ বিতরণকালে রামপাল পাওয়ার প্লান্টের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, পাওয়ার প্লান্টের ডেপুটি ম্যানেজার (এইচআর) তরিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।