সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বান্দরবান শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং | চ্যানেল খুলনা

বান্দরবান শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

যথাযোগ্য মর্যাদায় বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে আজ রাত ১২.০১ মিনিটে ফুল ও ভালবাসায় সিক্তকরণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মন্ত্রী বীর বাহাদুর তদানিন্তন পাকিস্তানি শাসকগোষ্ঠীর গুলিতে নিহত শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। ভোরে প্রভাত ফেরী র‌্যালীর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। সকল পেশা শ্রেণির মানুষ প্রভাত ফেরীতে অংশ নেন।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী উপস্থিত থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া বান্দরবানের সিভিল সার্জন কার্যালয়, উন্নয়ন বোর্ড, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে শহীদ মিনার এলাকায়। সকলের কন্ঠে সমস্বরে ধ্বনিত হয় ‌‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।