সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটের যাত্রাপুর ইউপি কার্যালয় চত্বরে শোভা পাচ্ছে ভাস্কর্য পবিত্র কোরআনের রেহাল | চ্যানেল খুলনা

বাগেরহাটের যাত্রাপুর ইউপি কার্যালয় চত্বরে শোভা পাচ্ছে ভাস্কর্য পবিত্র কোরআনের রেহাল

এম.পলাশ শরীফ::  বাগেরহাট জেলা সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত হচ্ছে পবিত্র কুরআনের রেহাল সাদৃশ্য ভাস্কর্য। মঙ্গলবার (২৫ মে) বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় ভাস্কর্যটি উদ্বোধন করেন। অসম্ভব সুন্দর এই ভাস্কর্যটি নির্মাণ করছেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মতিন শেখ। ইউপি চেয়ারম্যানের নিজের পরিকল্পনা এবং অর্থায়নে ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে। মডেল মসজিদের সামনে ইউপি চত্বরে নির্মীয়মান পবিত্র কোরআনের রেহাল দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসছে। যে দেখছে সেই প্রশংসা করছে নির্মীয়মান এই ভাস্কর্যটির। তাছাড়া যাত্রাপুর বাজার এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি সহ বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করে এলাকার শোভাবর্ধন করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মতিন শেখ দৈনিক স্বাধীন মতকে বলেন, গত কয়েক বছর ধরে আস্তে আস্তে নির্মাণ করা হচ্ছে এই ভাস্কর্য পবিত্র কুরআনের রেহাল। আমি ও আমার সহযোগী মনিরুজ্জামানের চিন্তা ও পরিকল্পনার ফসল এই ভাস্কর্যটি। কাঠ দিয়ে নির্মাণ করা হচ্ছে এই ভাস্কর্য। এ পর্যন্ত প্রায় ৫ লক্ষ টাকা নির্মাণ ব্যয় হয়েছে এবং ভাস্কর্যটির কাজ সম্পন্ন করতে আরো প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় হবে। ভাস্কর্যটি নির্মাণ কাজ শেষ হতে আরও কয়েক মাস লেগে যেতে পারে। ভাস্কর্য টি দেখার জন্য প্রতিদিন দর্শণার্থী আসছে। সবার কাছে ভালো লেগেছে এবং সবাই খুব প্রশংসা করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।