সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ও জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ও জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

রবিবার খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খালিশপুরে বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভার এর সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ও জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষন) জনাব শিকদার রুহুল আমিন (এল টি), সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভার কমিশনার জনাব তাপস কান্তি সমদ্দার। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক জনাব মাহমুদ হোসেন, যুগ্ম সম্পাদক জনাব শঙ্কর সানা, জেলা রোভার স্কাউট লিডার জনাব শফিকুল ইসলাম, সহ সভাপতি (অর্থ) জনাব রেহেনা খাতুন, সহ সভাপতি (গার্ল ইন রোভার) জনাব তৃপ্তি রানী মন্ডল ও বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার স্কাউট লিডার বৃন্দ। খুলনা জেলা রোভারের অন্তর্ভুক্ত ইউনিটসমূহ থেকে ৩৭ জন সিনিয়র রোভার মেট এই দিন ব্যাপী ওয়ার্কশপে অংশগ্রহণ করেন ও মধ্যান্হভোজের বিরতির পর লগবই ও পরীক্ষা ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দিন শেষে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ থেকে মো. রুমেন ও সরকারি সুন্দরবন আদর্শ কলেজ রোভার স্কাউট গ্রুপ থেকে সানজিদা ইয়াসমিন আগামী এক বছর মেয়াদে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে ওয়ার্কশপটি সমাপ্ত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।