সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার কমিটি গঠন | চ্যানেল খুলনা

সভাপতি হাসান, সম্পাদক উজ্জ্বল, কোষাধ্যক্ষ মানজারুল

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার কমিটি গঠন

খুলনা প্রেসক্লাবের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের কমিটি গঠিত হয়। দৈনিক পূর্বাঞ্চলের এম এ হাসান সভাপতি, দৈনিক সময়ের খবরের রবিউল গাজী উজ্জ্বল সাধারণ সম্পাদক ও বার্তা২৪.কমের মানজারুল ইসলামকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।

এছাড়া দৈনিক প্রবাহের এম এম মিন্টু সহ-সভাপতি, দৈনিক খুলনাঞ্চলের সোহেল রানা যুগ্ম সম্পাদক এবং ও নির্বাহী সদস্য দৈনিক জন্মভূমির বাপ্পী খান ও দৈনিক সময়ের খবরের এইচ ডি হেলালকে মনোনীত করা হয়।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার মেয়াদকাল শেষ হওয়ায় সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার জাহিদ-কামরুল নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে খুলনা প্রেসক্লাবের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। পরবর্তীতে খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক নবাব, সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল ও সদস্য মিজানুর রহমান মিল্টন এর সমন্বয়ে রোববার এসোসিয়েশনের সাধারণ সদস্যদের নিয়ে বিশেষ সভা আহবান করে। বিশেষ এ সভা থেকে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।

নতুন কমিটির সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংবাদপত্র জগতের ভাবমূর্তি রক্ষা করবে। একইসাথে সদস্যদের উন্নয়নের লক্ষ্যে দায়িত্ব পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

প্রেস রিলিজ আরও সংবাদ

কয়রায় সাংবাদিক হালিমের বাড়িতে হামলার নিন্দা জানিয়েছেন এমইউজে নেতৃবৃন্দ

শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে

সম্রাট-মহেন-সুনীলসহ খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৬ জনের সদস্য পদ বাতিল

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

এফসিএস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।