সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পাচ্ছে ভারতের তরুণরা: নেহা বোরা | চ্যানেল খুলনা

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পাচ্ছে ভারতের তরুণরা: নেহা বোরা

ভারতে তরুণদের চলমান আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলন থেকে অনুপ্রাণিত বলে মন্তব্য করেছেন দেশটির তরুণ নেত্রী নেহা বোরা।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষ্যে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।

নেহা বোরা বলেন, বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে। দুই দেশের তরুণরাই এখন ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য লড়ছেন। পাশাপাশি ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধেও তাঁদের সংগ্রাম চলছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় চাপ, হুমকি, শিক্ষার বেসরকারিকরণ ও আদর্শিক প্রভাব বিস্তারের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এসবের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।

বক্তব্যের শেষে বাংলাদেশ ও ভারতের তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভাবনাময় দক্ষিণ এশিয়া ও বিশ্ব গড়ে তোলার প্রত্যাশা জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

সৌদিতে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, আটক মমতা-নেহা-যোগেন্দ্র যাদব

বিশ্বব্যাংক-আইএমএফের সভায় গুরুত্ব পাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও এআই

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক চায় ভারত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।