সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বন্ধুমহল হতে পারে সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত: অতিরিক্ত পুলিশ কমিশনার | চ্যানেল খুলনা

বন্ধুমহল হতে পারে সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত: অতিরিক্ত পুলিশ কমিশনার

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম বলেছেন, সমাজের দরিদ্র মানুষের কল্যানে বন্ধুমহল সাতরাস্তা মোড় যে সহায়তার হাত বাড়িয়েছে তা হতে পারে সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি সমাজের প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে বন্ধুমহলের মত মানুষের কল্যানে কাজ করার আহবান জানিয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর জাতিসংঘ পার্কে বন্ধুমহল সাতরাস্তা মোড় আয়োজিত তিন শতাধিক মানুষের মাঝে পোলাও চাল, তেল, পিয়াজ, দুধ, আলু, সেমাই, চিনি ও মসলাসহ আট প্রকার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের আহবায়ক মো. শাহীনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা শ্যুটিং ক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখার আলী বাবু, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শাহিন, শিশির রঞ্জন মল্লিক, শাহজাহান হোসেন, কাজী আশরাফুর রহমান সাগর, মো. লিটন ইসলাম, আলী পাকবাজ জুয়েল, পাইলট কুমার গাইন, রকিবুল ইসলাম মতি, সোহাগ দেওয়ান, মনিরুল ইসলাম, মো. হাসিবুজ্জামান অমি, কামরুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, গত সোমবার খুলনা দারুস সালাম মাদ্রাসার ১০জন হাফেজকে বন্ধুমহলের পক্ষ থেকে নতুন কাপড় প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।