সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বটিয়াঘাটায় লোকজ’র উদ্যোগে ধানের ফলন যাচাই ও জাত বাছাই প্রশিক্ষণ কর্মশালা | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় লোকজ’র উদ্যোগে ধানের ফলন যাচাই ও জাত বাছাই প্রশিক্ষণ কর্মশালা

বটিয়াঘাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ধানের ফলন যাচাই ও জাত বাছাই বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা। মিজরিও-জার্মানীর আর্থিক সহায়তায় শনিবার (১১ নভেম্বর) বটিয়াঘাটার দেবীতলা গ্রামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আমন মৌসুমের ২৬ জন ধান চাষী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা সরজমিনে লোকজ ও দেবীতলাা কৃষক সংগঠনের সদস্য তাপস মল্লিকের উদ্যোগে গড়ে ওঠা ২০ জাতের স্থানীয় আমন ধানের মিনি ট্রায়াল প্লট এবং এলাকায় রোপনকৃত উচ্চ-ফলনশীন বিভিন্ন জাতের প্লট পরিদর্শন ও পরিভ্রমণ করে ধানের ফলন যাচাই ও জাত বাছাই করেন। আগামীতে দেবীতলা গ্রামে ধানের ফলন ও জাত বিচারের জন্য ৪টি মিনি ট্রয়াল প্লট করবার পরিকল্পনা গ্রহণ করা হয়।

এছাড়া দিনব্যাপী প্রশিক্ষণে ধান বীজ সংরক্ষণের উপায় ও পদ্ধতির ধাপসমূহ নিয়ে হাতে কলমে আলোচনা হয়। প্রশিক্ষণটিতে সহয়কের ভূমিকা পালন করেন কৃষিবিদ সিরাজুল ইসলাম, লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, সমন্বয়কারী পলাশ দাশ, ট্রেনিং ও অ্যাডভোকেসি অফিসার মৌফারসের আলম লেনিন, মিলন কান্তি ম-ল প্রমুখ।

এই প্রশিক্ষণের মধ্যদিয়ে এলাকার কৃষকরা কোম্পানীর প্যাকেটজাত বীজের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের জন্য নিজেদের উৎপাদিত ধান থেকে স্থানীয় জ্ঞানকে কাজে লাগিয়ে ধান জাত বাছাই ও বীজ সংরক্ষণ করতে পারবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

এআই যুগের ভবিষ্যৎ দক্ষতা নিয়ে অনুষ্ঠিত হলো ইউনেট ইন্টারন্যাশনাল ইয়ুথ আপস্কিল সামিট ২০২৬

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

সোনাডাঙ্গা বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি : কেডিএ চেয়ারম্যান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।