সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনার বটিয়াঘাটা থানার উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন) থানা ভবন চত্বরে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।
সভায় ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। এসব অপরাধ দমনে চলমান কঠোর অভিযানের বিষয়েও তিনি সবাইকে আশ্বস্ত করেন। একই সঙ্গে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সুধী সমাবেশ শেষে পুলিশ সুপার বটিয়াঘাটা থানায় কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে মিলিত হন। এ সময় তিনি পেশাদারত্ব, সততা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

দেয়াল টপকে পালানোর তিন ঘণ্টার মধ্যেই ফের আটক হাজতি ইমন মাঝি

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার

খুলনায় পাঁচ মাস পর কবর থেকে বিএনপি নেতা কচির মরদেহ উত্তোলন

খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদের সচিব

এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র জরুরি গণবিজ্ঞপ্তি

খুলনায় রথযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, পূজা উদযাপন পরিষদের সঙ্গে কেএমপি’র মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।