সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বটিয়াঘাটায় ছেলের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ, ছেলে আটক | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় ছেলের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ, ছেলে আটক

খুলনার বটিয়াঘাটায় ছেলের আঘাতে সুচিত্রা বর্মন (৫৫) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে মৃত্যুঞ্জয় বর্মনকে (২৮) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী গ্রামে ঘটনাটি ঘটে। পরদিন শনিবার সকাল ১০টার দিকে চক্রাখালী বাজার এলাকা থেকে মৃত্যুঞ্জয়কে আটক করা হয়।

নিহত সুচিত্রা বর্মন ওই গ্রামের সুখলাল বর্মনের স্ত্রী। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে বিভিন্ন সময় মাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধরের অভিযোগ ছিল। সর্বশেষ মোটরসাইকেল কেনার জন্য চার লাখ টাকা দাবি করে মাকে মারধর করার অভিযোগ ওঠে। পরে তিনি বাড়ি থেকে চলে যান। ওই রাতেই সুচিত্রার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সুচিত্রার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে মৃত্যুঞ্জয়ের সম্পৃক্ততার অভিযোগ থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

বটিয়াঘাটায় ছেলের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ, ছেলে আটক

খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত

রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ব্যয় কমছে ১,৭৩৬ কোটি টাকা

রূপসায় অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক

বিভিন্ন উদ্ভট নামে পরিচিত খুলনার শীর্ষ সন্ত্রাসীরা

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় ৩ জনের কারাদণ্ড, জরিমানা ৩ কোটি ১৫ লাখ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।