সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গমাতা পরিষদের নতুন কমিটি ঘোষণা; সাজেদা চৌধুরী সভাপতি ও আনিছুর রহমান সম্পাদক | চ্যানেল খুলনা

বঙ্গমাতা পরিষদের নতুন কমিটি ঘোষণা; সাজেদা চৌধুরী সভাপতি ও আনিছুর রহমান সম্পাদক

কিংবদন্তি নেত্রী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি-কে সভাপতি ও ‘৯০এর গণ অভ্যুত্থানের রাজপথের নির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতা এম.আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. সাইফুল ইসলাম কে ট্রেজারার করে বঙ্গমাতা পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলা হয়, রাজধানীতে তেজগাঁও এ একটি অফিসে গত ১৮ সেপ্টেম্বর বঙ্গমাতা পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভায় আগামী (২০২১-২০২৩) মেয়াদের জন্য ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, আরোমা দত্ত এমপি, পারভীন হক সিকদার এমপি, সাংবাদিক ফরিদা ইয়াসমিন, ডা. জেসমিন চৌধুরী, ডা. উত্তম কুমার বড়ুয়া, নির্মল রোজারিও প্রমূখ।
সম্পাদক মন্ডলীতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন একেএমজি কিবরিয়া মজুমদার, মো. শফিউদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক প্রকৌশলী এসএম মহিউদ্দিন, আইন সম্পাদক ব্যারিস্টার এসএম কফিলউদ্দিন, এড. জুলকার নাঈম, সমবায় সম্পাদক মো. ফয়েজ উল্লাহ, ত্রাণ সম্পাদক সাজেদা জামান রীনা, উপত্রাণ সম্পাদক আফরোজা হাসমত, ধর্ম সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার ফায়সাল বাশার ফুয়াদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী সোহরাব উদ্দিন টুটুল, মহিলা সম্পাদিকা রুখসানা পারভীন, রোকেয়া রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, ক্রীড়া সম্পাদক আকতার হোসেন সরকার, শিল্প সাহিত্য সম্পাদক মনোয়ারা হাকিম আলী, সাংগঠনিক সম্পাদক নেভী রহমান, উপ সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, পাঠাগার সম্পাদক তাওহীদুল ইসলাম, জনসংযোগ সম্পাদক মোজাম্মেল হক, প্রবাসী কল্যাণ সম্পাদক কাশেম শেখ, গণমাধ্যম সম্পাদক শামিম আল মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক মো. মাসুদুর রহমান অনিক, শিশু-কিশোর সম্পাদক জান্নাতুল মীম, কার্যকরী সদস্য- এসএম নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুঃ আব্দুর রব, কবির উদ্দিন আহমেদ, অহিদুজ্জামান, মো. আব্দুস সালাম ভূইয়া প্রমূখ।
উপদেষ্টামন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি, সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি, অধ্যাপক ড. হোসেন মনসুর, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল মাবুদ পিপিএম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, ড. সেলিম মাহমুদ, আহমদ হোসেন, সুজিত রায় নন্দী, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, ডা. রোকেয়া সুলতানা, ব্যারিস্টার নাঈম হাসান। পৃষ্ঠপোষক প্যানেলে রয়েছেন সাবেক মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী এড. মো. সামছুল হক টুকু এমপি, ড. আবদুস সোবহান গোলাপ এমপি, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, মো. নুরুল আমিন রুহুল এমপি, এম. সোয়েব চৌধুরী, মো. মোতাশের হাওলাদার প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।