সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবাসী স্কুল এসএসসি ৯৭ ব্যাচের মেলবন্ধন ২০২৬ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বঙ্গবাসী স্কুল এসএসসি ৯৭ ব্যাচের মেলবন্ধন ২০২৬ অনুষ্ঠিত

“শৈশব কৈশোর পেরিয়ে বন্ধুত্বের অটুট বাঁধনে মোরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার খালিশপুর এর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলবন্ধন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট জেলার মোংলা ও সুন্দরবনের করমজলে অনুষ্ঠিত এই মেলবন্ধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাচের সদস্যরা মিলিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দে মেতে ওঠেন।

মেলবন্ধন ২০২৬ উপলক্ষে দীর্ঘদিন পর স্কুল জীবনের সহপাঠীদের কাছে পেয়ে তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এরপর তারা আড্ডা, স্মৃতিচারণ ও গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে তাদের পুরোনো দিনের স্মৃতি নতুন করে উপভোগ করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে আমির হোসেন দুলাল, আব্দুল্লাহ আল মামুন, রাফেল ফেরদৌস রানা ও শিলা বলেন, সবার আন্তরিক সহযোগিতার কারণেই এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তারা সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।