সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে : শ্রম প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল রবিবার বিকেলে বিএল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বি এল কলেজের চাহিদা পূরণের আশ্বাস প্রদান করেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতারণ করেন।
সকালে সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলী আকবার টিপু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুউদ্দীন আহম্মেদ প্রিন্স, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও আ’লীগসহ তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিকেলে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোঃ হাফিজুর রহমান, শিক্ষা প্রকৌশল খুলনা জোনের নির্বাহী প্রকৌশলী শেখ নাসিম রেজা, প্রসেফর সমীর কুমার দেব, প্রফেসর ড. খন্দকার হামিদুল ইসলাম, সহযোগী অধ্যাঃ মোঃ মঞ্জুর আলম তরফদার, সহযোগী অধ্যাঃ সাবিহা সুলতানা। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব আলহাজ্ব মোঃ শাহাবুদ্দীন আহম্মেদ, ছাত্রলীগ বি এল কলেজ শাখাার সভাপতি মোঃ রাকিব মোড়ল, সাঃ সম্পাদক নিশাত ফেরদৌস অনি, সাবেক ছাত্রনেতা আঃ রউফ মোড়ল, বাচ্চু মোড়ল, জামিরুল বন্দ, রেজওয়ান মোড়ল, রিপন মোড়ল, তুহিন মোড়লসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

তারেক রহমানের সফর ঘিরে খুলনায় উৎসবের আমেজ, ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

খুলনায় চাইনিজ প্যালেসে হামলা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।