সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বকেয়া পরিশোধের দাবিতে দৌলতপুর জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট | চ্যানেল খুলনা

বকেয়া পরিশোধের দাবিতে দৌলতপুর জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট

বকেয়া পাওনা পরিশোধ, লে-অফ ঘোষণা বাতিল এবং বন্ধ সরকারি জুট মিল পুণরায় চালুর দাবিতে খুলনায় অবস্থান ধর্মঘট পালন করেছেন দৌলতপুর জুট মিলের শ্রমিকরা।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর খালিশপুর এলাকায় দৌলতপুর জুট মিলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি জয়নাল আবেদিন।

ধর্মঘটে অংশ নিয়ে শ্রমিক নেতারা বলেন, ফরচুন গ্রুপের লিজ প্রথা বাতিল করতে হবে এবং ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি লিমিটেডের কাছে শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি লে-অফ করা সরকারি জুট মিলগুলো পুনরায় চালু এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তৃতা করেন, কেন্দ্রীয় পাট শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু দাউদ বিন মুহাম্মদ, প্লাটিনাম জুট মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খলিলুর রহমান এবং কারখানা কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

খুলনা মহানগরীর থানা কর্মপরিষদ, মজলিসে শূরা এবং টিম সদস্যদের শিক্ষা শিবির

প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোনের ইন্তেকালে এমইউজের শোক

পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।