সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফ্রান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাড়ুলী ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফ্রান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাড়ুলী ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফ্রান্স সরকারের মদদে রাসূল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও মসজিদ বন্ধের প্রতিবাদে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়ন বাসীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ বাঁকা বাজার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয়।
এম এ হাসিব গোলদারের নেতৃত্বে ও মোঃ আব্দুল জব্বার গাজীর সভাপতিত্বে এবং এস কে মহিববুল্লাহ, মুহা. আবু রায়হানের যৌথ পরিচালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন মাওঃ আজিজুর রহমান, হাফেজ ইকবাল হুসাইন, মাওঃ আব্দুল কুদ্দুস, শেখ মুহা. রোকনুজ্জামান, শেখ মোঃ ওয়াজেদ আলী, মুহা. ছাব্বির হোসাইন, মাওলানা হুমায়ন কবির, হাফেজ মাওলানা আমিনুর রহমান সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সাহেব বৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে সকল তৌহিদী জনতাকে মুসলিম হিসেবে ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি আঃ জব্বার গাজী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মুসলমান সেহেতু আমাদের দাবি সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করুন এবং দেশ বাসীকে ফ্রান্সের পন্য বর্জনের আহ্বান জানান।

সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মাওঃ আব্দুল হামিদ সাহেব দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল শেষ করেন, উক্ত মিছিলে বিভিন্ন মসজিদের হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।