সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফোয়াব-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন | চ্যানেল খুলনা

ফোয়াব-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফিস ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)-এর আয়োজনে আজ (মঙ্গলবার) সকালে মুজিবর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বনজ, ফলদ এবং ওষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
খুলনা ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। এসময় তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশকে সুন্দর রাখতে বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নেই। আমাদের ধর্মেও বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। করোনাকালীন এই ছুটিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই সময়টায় তিনি গাছ লাগানো ও গাছের পরিচর্যার পরামর্শ দেন।

গাছের চারা বিতরণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মৎস্য অধিদপ্তরের মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক ড. নাজমুল হাসান, খুলনা ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন এবং ফোয়াবের সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলম। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সকল অতিথি সামাজিক দূরত্ব বজায় রেখে ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে একটি করে গাছের চারা রোপণ করেন। ফোয়াব খুলনার নয়টি উপজেলার মৎস্য খামার, জলকর, চিংড়িমহলে পর্যায়ক্রমে দুই হাজার গাছের চারা রোপণ করবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।