সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফরিদপুরে পুলিশি হেফাজতে মাদকসহ আটক যুবকের মৃত্যু, নির্যাতনের দাবি পরিবারের | চ্যানেল খুলনা

ফরিদপুরে পুলিশি হেফাজতে মাদকসহ আটক যুবকের মৃত্যু, নির্যাতনের দাবি পরিবারের

ফরিদপুরে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে ২৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার বাসিন্দা এবং ফরিদপুর আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, বাবার মৃত্যুর পর তিনি পড়াশোনার পাশাপাশি চাকরি করে সংসার চালাতেন।

ডিবি পুলিশের দাবি, শনিবার সন্ধ্যায় ১০০ গ্রাম গাঁজাসহ প্রান্তকে আটক করা হয়। পরে মাদকবিরোধী অভিযান শেষে তাকে ডিবি হেফাজতে রাখা হয়। ভোরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে পরিবারের অভিযোগ, আটক করার সময় থেকেই প্রান্তকে মারধর করা হয় এবং পুলিশি নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। তাদের দাবি, প্রান্ত কোনো মাদকের সঙ্গে জড়িত ছিলেন না।

অন্যদিকে, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, প্রান্তকে কোনো নির্যাতন করা হয়নি। শ্বাসকষ্ট ও ব্রেইন স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

টেকনাফে চলন্ত বাসে ডাকাতি, বিকাশের ২ কর্মীকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

জলবায়ু সংকট মোকাবিলায় সবুজায়নকে জাতীয় দায়িত্ব হিসেবে নিতে হবে : তথ্যমন্ত্রী

নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।