সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মুতি ফটবল টুর্নামেন্টের উদ্বোধন | চ্যানেল খুলনা

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মুতি ফটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মৃতি আন্ত: ইউনিয়ন ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বৃহস্পতিবার (৭ নেেভম্বর) বিকেল ৪টায় মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট বিএনপির আয়োজনে ও মুলঘর স্পোটিং ক্লাবের পািরচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ। খেলার শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শেখ সাহেদুর রহমান জোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মূলঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মাসুদুল ইসলাম।

এসময় বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন ছেলে এহসান মোর্শেদ পিয়াল সহ জিয়া পরিষদের সভাপতি প্রভাষক মোবাশ্বের হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুজ্জামান রিপন, যুবদলের সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু, ছাত্রদল নেতা শেখ সাবিতুল ইসলাম সাগর প্রমূখ।

উদ্বোধনীতে বাহিরদিয়া-মানসা বনাম নলধা-মৌভোগ ইউনিয়ন দল মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন মিরাজ সরদার, সহযোগি ছিলেন জসিম উদ্দিন ও রাজু রাজু আহম্মেদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।