সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে দলছুট মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে | চ্যানেল খুলনা

ফকিরহাটে দলছুট মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি মুখপোড়া হনুমান। খাবারের সন্ধানে দলছুট হনুমানটিকে বাড়িঘর ও দোকান পাটে ঢুকে পড়তে দেখা গেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ক্ষুধায় কাতর হনুমানটিকে ফকিরহাট বাজারে একটি চা দোকানে ঢুকে খাবার নিয়ে খেতে দেখা গেছে।

এদিকে হনুমান দেখতে উৎসুক জনতা ভিড় করছেন। এ সময় অনেকে হনুমানটিকে বিস্কুট, কলা, পাউরুটি খেতে দিচ্ছেন। কেউ আবার হনুমাটির দৃষ্টি আকর্ষণের জন্য নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করছেন। অনেকে মুঠোফোনে হনুমানের ছবি তোলেন ও ভিডিও ধারণ করেন। তবে কেউ কেউ কারণে-অকারণে প্রাণীটিকে লক্ষ্য করে ঢিলও ছুড়েছেন। সে সময় প্রাণের ভয়ে অন্য স্থানে ছুটে যায় হনুমানটি। কখনো আতঙ্কিত হয়ে হনুমানটি বাড়ির ছাদে আবার কখনো বাজারের দোকানের ছাদে উঠে পড়ছে।

স্থানীয় কয়েকজন জানান, হুনুমানটি সপ্তাহখানের ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। এটি একটি বিলুপ্তি প্রজাতির মুখপোড়া হনুমান। এ অঞ্চলে হনুমানের আবাসস্থল না থাকায় হনুমানটিকে ঘিরে জনমনে একধরনের আগ্রহ ও আতঙ্ক রয়েছে।

ফকিরহাট প্রাণী সম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান বলেন, ‘হনুমানটি সম্ভবত যশোরের কেশবপুর থেকে এসেছে। খাদ্যের সন্ধানে কোনো পরিবহনের ছাদে অথবা কলা ভর্তি ট্রাকে উঠে আসতে পারে।’ হনুমানটিকে কেউ বিরক্ত না করে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।