সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে টিসিবি পন্য বিতরণ | চ্যানেল খুলনা

ফকিরহাটে টিসিবি পন্য বিতরণ

ফকিরহাটে টিসিবি কার্ডধারী পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরণ করা হয়েছে। সোমবার ৩ মে ২০২৩ ইং সকাল দশটায় উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদে ওই টিসিবি পন্যসামগ্রী বিতরণ করা হয়। কার্ডধারীদের হাতে পন্য তুলে দেয়া কর্মসূচির উদ্বোধন করেন নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। এ সময় ৬নং নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ সচিব শেখ মো: দাউদ আলী, সংশ্লিষ্ট ডিলার প্রতিনিধি মো: রাশেদ খান, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য সহ পরিষদের অন্যান্য সদস্য্যবৃন্দ, তথ্যসেবা কর্মী, গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন। নলধা মোভৌগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি জানান, অত্র ইউনিয়নে মোট ১০৭৮টি টিসিবি কার্ডধারী পরিবারের মাঝে দুই দফা টিসিবি পন্য বিতরন করা হবে। আজ ১ম দফা বিতরন করার পর আগামী সপ্তাহে নিয়মানুযায়ী ২য় দফায় টিসিবি পন্য বিতরন করা হবে। এজন্য কার্ডধারীদের নিকট থেকে নেয়া হচ্ছে ৪৭০ টাকা। আর দেয়া হচ্ছে ছোলা এক কেজি, ডাল দুই কেজি, দুই কেজি সয়াবিন তেল, ও এক কেজি চিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।