সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের মুলঘর ইউনিয়নের ৯টি ওর্য়াডে বিএনপি’র নির্বাচন সম্পন্ন | চ্যানেল খুলনা

ফকিরহাটের মুলঘর ইউনিয়নের ৯টি ওর্য়াডে বিএনপি’র নির্বাচন সম্পন্ন

বাগেরহাটের ফকিরহাটের মুলঘর ইউনিয়নের ৯টি ওর্য়াডে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ওর্য়াড বিএনপি’র নির্বাচন (দ্বি-বার্ষিক সম্মেলন) সম্পন্ন হয়েছে। বুধবার (৭ মে) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই জাকজমকপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৯টি ওয়ার্ডে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২৭জন প্রার্থী নির্বাচিত হয়েছে।

নির্বাচিতরা হলেন, ১নং ওর্য়াডে শামীম হাসান সভাপতি, কামরুল হাওলাদার সম্পাদক ও কাজি মহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, ২নং ওর্য়াডে শিকদার আলী আহম্মেদ সভাপতি, সোহরাব সরদার সম্পাদক ও শেখ জায়ের সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ডে শেখ শরিফুল হাসান দারু সভাপতি, সৈয়দ নাজিমুল ইসলাম সম্পাদক ও এসকে নাজমুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, ৪নং ওর্য়াডে সিরাজ শেখ সভাপতি, জাবের আলী সম্পাদক ও হারুনার রশিদ সাংগঠনিক সম্পাদক, ৫নং ওর্য়াডে নিরাঞ্জন বর্মন সভাপতি, বিপুল রায় সম্পাদক ও সুভাষ পাড়ই সাংগঠনিক সম্পাদক, ৬নং ওর্য়াডে সঞ্জয় বিশ্বাস সভাপতি, বিবেক পাল সম্পাদক ও দিপংকর হীরা সাংগঠনিক সম্পাদক, ৭নং ওয়ার্ডে সঞ্জিত বিশ্বাস সভাপতি, বৈকন্ঠ বিশ্বাস সম্পাদক ও তুষার গাইন সাংগঠনিক সম্পাদক, ৮নং ওর্য়াডে গৌতম মন্ডল সভাপতি, নিরুপম মজুমদার সম্পাদক ও পরেশ বিশ্বাস সাংগঠনিক সম্পাদক, ৯নং ওয়ার্ডে জোগেন্দ্রনাথ হিরা সভাপতি, মিল্টন সরদার সম্পাদক ও গোপিনাথ মালাকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বাগেরহাট-১ নির্বাচনী এলাকার মনিটরিং কমিটির আহবায়ক শামশের আলী মোহন। জেলা বিএনপি’র সদস্য ও মনিটরিং কমিটির সদস্য হাদীউজ্জামান হিরো’র সঞ্চালনায় ফলাফল ঘোষনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক ফকির শহিদুল আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি/সাধারন সম্পাদক মোঃ ইফতেখার আহম্মেদ পলাশ, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক রাজু মোল্লা সহ বিপুল সংখ্যাক নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।