সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের ভৈরব নার্সিং পয়েন্টে দোয়া ও ইফতার মাহফিল | চ্যানেল খুলনা

ফকিরহাটের ভৈরব নার্সিং পয়েন্টে দোয়া ও ইফতার মাহফিল

বাগেরহাট জেলার ফকিরহাটের ভৈরব নার্সিং পয়েন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলটি মঙ্গলবার (১১ মার্চ) ফকিরহাট রেলরোড রেনু মার্কেটে ভৈরব নার্সিং পয়েন্ট চত্বরে অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে গলদা ও বাগদা চিংড়ির রেনু পোনা নার্সিং ভিত্তিক সুস্থ সবল পোনা বিক্রির এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা।

নার্সিং পয়েন্টের স্বত্বাধিকারী শেখ রফিকুল ইসলাম এর আয়োজনে ও পরিচালক স্বেচ্ছাসেবক দল নেতা শেখ আ: সালাম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক শেখ শহীদুল ইসলাম, যুগ্ন আহবায়ক খান লিয়াকত হোসেন, কবীর হোসেন সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রেনু মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন হাফেজ শহীদুল ইসলাম।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।