সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রবাসী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান | চ্যানেল খুলনা

প্রবাসী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান

ফেনীর সোনাগাজীতে ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে ওমানপ্রবাসী এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন নীলফামারীর এক তরুণী। গত ১৬ জুন রাত থেকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের একটি বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তরুণীর অভিযোগ, বাড়িতে পৌঁছানোর পর প্রবাসী যুবক ও তাঁর পরিবারের সদস্যরা ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে যান। বর্তমানে স্থানীয় গ্রাম পুলিশ তাঁর নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে।

ওই যুবকের নাম আরিফ হোসেন। তিনি ভাদাদিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং বর্তমানে ওমানে কর্মরত। তরুণীর বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আরিফ ও ওই তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রায় এক মাস আগে দুই মাসের ছুটিতে দেশে ফেরেন আরিফ। তাঁর দেশে ফেরার খবর পেয়ে প্রায় ১৫ দিন আগে ফেনীর মহিপালে দেখা করতে আসেন তরুণী। স্থানীয়দের দাবি, সাক্ষাতের পর আরিফ তাঁকে পছন্দ না হওয়ায় বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন এবং পরে মোবাইল ফোন ও ফেসবুকে যোগাযোগ বন্ধ করে দেন।

তরুণীর দাবি, বিয়ের আশ্বাসে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখার পর যোগাযোগ বিচ্ছিন্ন করায় তিনি আরিফের বন্ধুদের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ১৬ জুন রাতে তাঁর বাড়িতে যান। তবে সেখানে পৌঁছানোর পর আরিফ ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের

বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ

স্বপ্ন দেখি, বাংলাদেশেও মেসি-নেইমার তৈরি হবে : ডিসি ফরিদা খানম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।