সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের আপসহীন অগ্রসেনানী হিসেবে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনে থেকেও অত্যন্ত দূরদর্শী ও উদ্ভাবনী রাজনৈতিক দর্শনের মাধ্যমে জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন। চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। রাষ্ট্র পরিচালনার এই নতুন ও ঐতিহাসিক দায়িত্বে আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আজ এক প্রকৃত রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন। আজ তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণেই বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে সগৌরবে যাত্রা শুরু করল।’

উপাচার্য আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্দৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বাংলাদেশে আইনের শাসন, বাকস্বাধীনতা এবং সাধারণ মানুষের ভোটাধিকার স্থায়ীভাবে সুপ্রতিষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রত্যাশার যে বাংলাদেশ আজ বিনির্মাণ হতে যাচ্ছে, তাতে তাঁর নেতৃত্ব হবে প্রধান আলোকবর্তিকা। আমরা প্রত্যাশা করি, তাঁর হাত ধরে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি আধুনিক, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে নতুন উচ্চতায় আসীন হবে।’

অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবীসহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।