সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বী হতে সাহায্য করবে কেডিএ | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বী হতে সাহায্য করবে কেডিএ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ কেবল কংক্রিটের ভবন বা ভৌত অবকাঠামো নির্মাণের কাজেই সীমাবদ্ধ নয়, বরং অবহেলিত খুলনাবাসীর সার্বিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষামূলক পদক্ষেপ এবং সামাজিক কল্যাণ সাধনে আমরা বদ্ধপরিকর। সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এধরনের আর্থিক ও সামাজিক সহায়তা সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে স্বাবলম্বী হতে এবং ঘুরে দাঁড়াতে সাহায্য করবে কেডিএ।

আর্থিক অনুদান প্রদানকালে কেডিএ চেয়ারম্যান সম্মানিত গ্রহিতা, কর্মকর্তা, সেবা গ্রহীতা ও দর্শনার্থীদের সামনে তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেন, খুলনাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নির্দেশনা অনুযায়ী টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নমূলক ও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, উপপরিচালক (প্রশাসন) সাধন কুমার বিশ্বাস ও মো. সাইফুল ইসলাম, কেডিএ রূপসা নতুন বাজার মালিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম নুরুল আলম দীপু প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।