সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রতিহিংসা বাদ দিয়ে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা ও মুক্তি দিন: ফখরুল | চ্যানেল খুলনা

প্রতিহিংসা বাদ দিয়ে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা ও মুক্তি দিন: ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বেরাইদ মাদানী এভিনিউ বালু নদীর ঘাট সংলগ্ন-এলাকায় বিএনপির বৃক্ষরোপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারকে আহ্বান জানাবো রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীর সুচিকিৎসা করার সুযোগ দেয়া হোক এবং তাকে মুক্তি দেয়া হোক। তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে দীর্ঘ চার বছর কারাগারে আটক রাখার কারণে করোনা থেকে মুক্ত হলেও অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার হার্ট, কিডনি, লিভারে সমস্যা তৈরি হয়েছে সাথে ডায়াবেটিসও আছে। সব মিলিয়ে তিনি অনেক অসুস্থ আছেন। তার পরিবার সরকারের কাছে বিদেশে চিকিৎসার আবেদন করলেও এই সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সেই সুযোগ যেকে বঞ্চিত করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।