সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এতিম ছাত্র ও দুস্থদের মাঝে খুলনা মহানগর ছাত্রলীগের ইফতার বিতরণ অব্যাহত | চ্যানেল খুলনা

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এতিম ছাত্র ও দুস্থদের মাঝে খুলনা মহানগর ছাত্রলীগের ইফতার বিতরণ অব্যাহত

চ্যানেল খুলনা ডেস্কঃ প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির মধ্যে ভিজে এতিম ছাত্র ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত রেখেছে খুলনা মহানগর ছাত্রলীগ।
১লা মে শুক্রবার বাদ আসর খুলনা মহানগরীর জুখরুফুল উলুম মাদ্রাসা ও নিরালা কবরস্থান নূরানী তামীমুল কুরআন বহুমুখী মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে এ ইফতার বিতরণ করেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও মানবিক যুবনেতা কাজী কামাল হোসেন।
খুলনা মহানগর ছাত্রলীগ ৪র্থ দিনের মত এতিম ছাত্র ও দুস্থ্যদের মাঝে এ ইফতার বিতরণ করেন। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ইফতার  বিতরণ কালে বলেন “আমরা খুলনা মহানগর ছাত্রলীগ সাধ্যমত এতিম ছাত্র ও দুস্থদের পাশে দাঁড়াচ্ছি এবং আগামীতেও সুখে দুঃখে সাথী হয়ে তাদের পাশে দাঁড়াবো। এসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সামাজিক দূরত্ব মেনে সকলকে ঘরে থাকার অনুরোধ করেন।” এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা
মাহামুদুল ইসলম সুজন, মশিউর রহমান বাদশা, পারভেজ শিকদার, পিয়াল হাসান, এম এ আলামিন, রায়হান শেখ, সাইফুল প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।