সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রটেকটিভ ইক্যুইমেন্ট না থাকায় খুমেক হাসপাতালে কর্মবিরতীতে ইন্টার্ন চিকিৎসক | চ্যানেল খুলনা

প্রটেকটিভ ইক্যুইমেন্ট না থাকায় খুমেক হাসপাতালে কর্মবিরতীতে ইন্টার্ন চিকিৎসক

চ্যানেল খুলনা ডেস্কঃ  প্রয়োজনীয় পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট না থাকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখছেন না ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার দুপুর আড়াইটা থেকে তারা হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী দেখা বন্ধ করেছেন। এর আগে চিকিৎসা দিতে গিয়ে দুই ইন্টার্ন চিকিৎসক জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হলে অন্যদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. হাসান শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইন্টার্ন চিকিৎসকরা তাদের পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট দাবি করলেও তার ব্যবস্থা হয়নি। এছাড়া বাজারে সংকট থাকায় নগদ টাকা দিয়েও তা’ কেনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ঝুকি নিয়েই চিকিৎসা দিতে গিয়ে দুইজন ইন্টার্ন চিকিৎসক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়।

এ কারণে ভাইরাস জনিত রোগে সংক্রমিত হওয়ার ভয়ে প্রয়োজনীয় পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট ছাড়া কোনো ইন্টার্ন চিকিৎসক ওয়ার্ডগুলোতে চিকিৎসা দিতে যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে রোববার দুপুর থেকে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতীর কারণে রোগীদের দুর্ভোগ বেড়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে খুমেক হাসপাতালে ১৭৫জন ইন্টার্ন চিকিৎসক কর্মরত রয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।