সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রকাশিত সংবাদের প্রতিবাদ | চ্যানেল খুলনা

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহামুদুন চৌধুরী জনিকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের (সিএন্ডএফ) ভবন দখল এবং সংগঠনের সদস্য না হয়েও নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ সংবলিত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতি আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত প্রতিবেদনে মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহামুদুন চৌধুরী জনিকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণরূপে অসত্য, ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্র্রণোদিত। সংশ্লিষ্ট অভিযোগেসমূহের কোন বাস্তবভিত্তি নেই। মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের সকল কার্যক্রম সংগঠনের গঠনতন্ত্র, বিধি-বিধান এবং প্রচলিত আইনানুগ প্রক্রিয়া অনুসরন করেই পরিচালিত হয়ে আসছে। অথচ বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ করায় সংগঠনের ভাবমূর্তি, সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে। আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি যে, ভবিষ্যতে এধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাইপূর্বক দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় প্রদান করবেন। একই সঙ্গে প্রকাশিত বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদের যথাযথ সংশোধন প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি। সত্য ও ন্যায়ের স্বার্থে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এই প্রতিবাদলিপি প্রদান করা হলো।

ধন্যবাদান্তে,
মোঃ মোশাররাফ হোসেন
সভাপতি
মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

নজরুল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে দেশে আরও একটি ‘জুলাই বিপ্লব’ হবে : মাহফুজুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।