সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব | চ্যানেল খুলনা

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

তৈরি পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিও জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব জমা দেওয়া হয়। সভা শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, প্রস্তাব অনুযায়ী গ্রেড-১-এ ৪৮ হাজার, গ্রেড-২-এ ৪৩ হাজার, গ্রেড-৩-এ ৩৮ হাজার এবং গ্রেড-৪-এ ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে।

অন্যদিকে, মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, শ্রমিকপক্ষ প্রস্তাব জমা দিয়েছে, মালিকপক্ষের প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে।

মজুরি নির্ধারণের আগে কারখানার বাস্তব পরিস্থিতি দেখতে চলতি সপ্তাহে বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে তা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন, চিঠি হাইকমিশনে

কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

৬ বছর বয়স থেকেই এনআইডি নিবন্ধনের উদ্যোগ নিচ্ছে ইসি

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

‘বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না’: ৭ নভেম্বরের অঙ্গীকার তারেক রহমানের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।