সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই:সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক | চ্যানেল খুলনা

পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই:সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি জরুরি সেবাধর্মী প্রতিষ্ঠান। জনগণের জান-মাল রক্ষায় এ সার্ভিসের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, ভূমিকম্প, অগ্নিদুর্র্ঘটনা, আহতদের সেবা প্রদান, মুমূর্ষু রোগী পরিবহণ, নৌযান দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনাসহ যে কোন দুর্যোগে এ বিভাগের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেন।
মেয়র আজ (সোমবার) সকালে নগর ভবন শহীদ আলতাফ মিলনায়তনে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন দপ্তরের প্রধান এবং তাঁদের অধিনস্ত শাখা প্রধানদের নিয়ে অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, গরম, শীতকালসহ যে কোন সময়ে অগ্নি দুর্র্ঘটনা ঘটতে পারে। সরকার প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপন করেছে। পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। অগ্নিদুর্র্ঘটনা প্রতিরোধে জনসচেতনা তৈরি করতে হবে। উদ্ধার, অগ্নিপ্রতিরোধ ও অগ্নিনির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে বেশি বেশি অবহিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা এবং খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  সিনিয়র স্টেশন অফিসার মোঃ নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
এই প্রশিক্ষণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের প্রধান এবং কেসিসি’র অধিনস্ত শাখা প্রধানরা অংশগ্রহণ করেন। পরে নগর ভবন চত্ত্বরে অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।