সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে মেরে ফেললেন মা | চ্যানেল খুলনা

পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে মেরে ফেললেন মা

ভারতের বিহারে ছট পূজার জন্য সাজিয়ে রাখা প্রসাদ খাওয়ায় চার বছর বয়সী মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রিনা কুমারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৫ নভেম্বর) ছট পূজার জন্য প্রসাদ সাজাচ্ছিলেন রিনা কুমারি। এ সময় পরিবারের অন্য সদস্যরা পূজার প্রস্তুতির অংশ হিসেবে পাশের ঘাটে গিয়েছিলেন। বাড়িতে থাকা অবস্থায় চার বছর বয়সী মেয়ে সুহানী কুমারি সাজিয়ে রাখা প্রসাদ থেকে একটি খাবার খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েকে মারধর করেন রিনা।

মারধরের পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা রাজু পাসান জানান, ছট পূজার প্রস্তুতি নিয়ে পরিবারের সবাই ব্যস্ত ছিলেন। বাড়ির অন্য সদস্যরা ঘাটে গেলেও রিনা প্রসাদ তৈরির কাজে বাড়িতে ছিলেন। ওই সময়ই শিশুটি প্রসাদ থেকে একটি খাবার খেয়ে ফেলে।

মেয়ের মৃত্যুর ঘটনায় স্ত্রীর কঠোর শাস্তি দাবি করেছেন রাজু পাসান। তিনি বলেন, “আমাদের মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের পরিবার থেকে পূজার আনন্দ চলে গেছে। আমি আমার স্ত্রীর কঠোর বিচার চাই। তাকে আর আমার জীবনে প্রয়োজন নেই। বাকি সন্তানদের আমিই বড় করব।”

ওই দম্পতির তিন সন্তান রয়েছে।

পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় রিনা কুমারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিহার, ভারত, ছট পূজা, শিশু হত্যা, মায়ের হাতে শিশু হত্যা, রিনা কুমারি, সুহানী কুমারি, এনডিটিভি

ভারতের বিহারে ছট পূজার প্রসাদ খাওয়ায় চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রিনা কুমারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মালয়েশিয়ায় অভিযানে খাটের নিচে লুকিয়েও রক্ষা নেই, আটক ৩৪

ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, আপত্তি আইজেনকোটের

কপ-৩১ সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী

অভিবাসন নীতি ‘অতিরিক্ত কঠোর ছিল’, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে হামলার পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনার কথা জানালেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।