সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার | চ্যানেল খুলনা

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)র কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম।

বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৩ মে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। এতে পুলিশের তৎকালীন সিআইডিপ্রধান ও বর্তমান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ সভাপতি এবং ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।

নবগঠিত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও ১০ জন সহ-সভাপতি, ৭ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ৬ জন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন অর্থ সম্পাদক, একজন সহ অর্থ সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন সহ-দপ্তর সম্পাদক, একজন আইন বিষয়ক সম্পাদক, একজন সহ আইন বিষয়ক সম্পাদক, একজন আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক, একজন সহ-আন্তঃসার্ভিস সমন্বয় বিষয়ক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহ-প্রচার সম্পাদক, একজন প্রকাশনা বিষয়ক সম্পাদক, একজন সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক, একজন স্বাস্থ্য সম্পাদক, একজন সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, একজন গবেষণা ও উন্নয়ন সম্পাদক, একজন সহ-একজন গবেষণা ও উন্নয়ন সম্পাদক, একজন তথ্য ও প্রযুক্তি সম্পাদক, একজন সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক, একজন ক্রীড়া সম্পাদক, একজন সহ-ক্রীড়া সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক, একজন সহ-সাংস্কৃতিক সম্পাদক, একজন মহিলা বিষয়ক সম্পাদক, একজন সহ-মহিলা বিষয়ক সম্পাদক, একজন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, একজন সহ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, একজন আপ্যায়ন সম্পাদক, একজন সহ-আপ্যায়ন সম্পাদক এবং ৯৭ জনকে সদস্য করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বর্জ্য থেকে উৎপাদন করা হবে সার- বিদ্যুৎ

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী জয়নাল ২৭ বছর পর গ্রেপ্তার

খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।