
পোশাক, ব্যক্তিগত জীবন ও সামাজিক অবস্থান নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকা মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম এবার গণমাধ্যমে তার পুরোনো ছবি প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম দাবি করেন, প্রায় দুই বছর ধরে তিনি মাথায় কাপড় দিয়ে থাকেন। তবে গণমাধ্যমে তার আগের পোশাকের ছবি প্রকাশ করা হচ্ছে। তার অভিযোগ, একজন নারীর পছন্দ, স্বাচ্ছন্দ্য ও পর্দার চেয়ে অনেক ক্ষেত্রে ভিউকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে ৬ সেপ্টেম্বরের এক পোস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন মেঘনা। তিনি দাবি করেন, এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। ধর্মীয় পোশাক অনুসরণ না করায় তাকে নানা অপবাদ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
মেঘনা আলম আরও বলেন, শুধু পোশাক বা ধর্মীয় অনুশাসন দিয়ে একজন নারীর চরিত্র বিচার করা উচিত নয়। পাশাপাশি সমাজের দ্বিমুখী মানসিকতার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ‘এ কেমন দুনিয়া?’


