সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে মা-ছেলে সহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে মা-ছেলে সহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরে মাদক বিরোধী অভিযান মা-ছেলে সহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) গভীর রাতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে মুকিত হাসান খাঁন বলেন, গতকাল রাতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সোবহান এর নেতৃত্বে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রাম থেকে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা, ৩০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা সহ মাদক কারবারি গুলবানু ও তার ছেলে রাজিব খান এবং মোঃ রবিউল ইসলামকে এবং পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই নুরুল আমিনের নেতৃত্বে আরেকটি অভিযানে পৌর এলাকার মুক্তারকাঠি গ্রামে বসতবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আলমগীর মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও আজ ভোর সাড়ে ৪ টার দিকে সদর থানার অসআই মুজাম্মেল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জনৈক আল আমিনের বসত ঘর হতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোসা. নাজমা আক্তার কে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় ৩ টি মামলা দায়ের করা হয়েছে। পিরোজপুর জেলাকে মাদক, সন্ত্রাসও চাঁদাবাজ মুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মোবাইলে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখার সময় খালে পড়ে নিখোঁজ, দুদিন পর ভেসে উঠল লাশ

নদীর তীরবর্তী জমি ভরাটের দায়ে এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১০০ জনের বিরুদ্ধে মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।