সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পালানোর সময় পি কে হালদারের সঙ্গী শুভ্রা বিমানবন্দরে গ্রেফতার | চ্যানেল খুলনা

পালানোর সময় পি কে হালদারের সঙ্গী শুভ্রা বিমানবন্দরে গ্রেফতার

বিদেশে পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদারের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে ওয়াকামা ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির পরিচালক শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। শুভ্রা পি কে হালদারের অপকর্মের সহযোগী বলে অভিযোগ রয়েছে।
প্রণব কুমার বলেন, গ্রেফতার শুভ্রা রানী ঘোষ দেশের বাইরে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হচ্ছে।
এর আগে রোববার ওয়াকামা ইন্টারন্যাশনাল নামের ওই ‘কাগুজে কোম্পানির’ পরিচালকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলায় পি কে হালদারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণের নামে তুলে আত্মসাত এবং পাচারের অভিযোগ আনা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

আপস-মীমাংসার পর নজরুল-মাকছুদার জামিন চাইলেন মরিয়মের বাবা

খুলনায় চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।