সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করলো প্রশাসন | চ্যানেল খুলনা

পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করলো প্রশাসন

পাবনায় দুই নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা মৎস অধিদফতর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, সকাল থেকেই বেড়া উপজেলার যমুনা ও হুরাসাগর নদীতে উপজেলা মৎস্য অধিদফতর ও নগরবাড়ি নৌ-পুলিশের অভিযানে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল এবং ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য সরকার এসব জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তার বক্তব্য ঘিরে আলোচনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।