সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা – ৬( পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান কে বিজয়ী করার লক্ষ্যে বিশেষ এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি এডভোকেট সোহরাব আলী সানা। যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, শেখ আনিসুর রহমান মুক্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়ার্দার, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, কে এম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, শাহাজাদা আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, আলহাজ্ব মুনছুর আলী গাজী, আওয়ামী লীগ নেতা হেমেশ চন্দ্র মন্ডল, নির্মল মন্ডল, সরদার মহাসিনুর রহমান, নির্মল অধিকারী, বেনজির আহমেদ বাচ্চু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, এসএম রেজাউল হক, জি এম ইকরামুল ইসলাম, শেখ ইকবাল হোসেন খোকন, ডাঃ শংকর দেবনাথ, বিভূতি ভূষণ সানা, মাসুমা বেগম, কৃষ্ণপদ মন্ডল, ময়না বেগম, এডভোকেট আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়, সেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন, শ্রমিক লীগ নেতা শাহজাহান কবির, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড় ও পার্থ প্রতিম চক্রবর্তী।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলীয় মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান এর বিজয় নিশ্চিত করতে সবাই এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সবাই পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শফিকুল আলম মনা

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।