সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় শিবসার উপকূলে হাজারো পূণ্যার্থীদের আগমনে রাস উৎসব অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় শিবসার উপকূলে হাজারো পূণ্যার্থীদের আগমনে রাস উৎসব অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা সদরে শিবসার অববাহিকায় শিববাটিস্থ রাস মন্দিরে হাজারো পূণ্যার্থীদের আগমনে ” শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমার পূণ্য স্নান ” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে শিববাটি রাস মন্দির অঙ্গণে পাইকগাছা পৌরসভাস্থ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার সার্বজনীন পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমা উপলক্ষ্যে রাস মেলা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। উদ্বোধক ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমীরণ কুমার সাধু। বিশেষ অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার সহ-সভাপতি এ্যাড.অজিত কুমার মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এস এম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ‌। রাসমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ সানা ও জেলা পূজা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদার এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, হরিতলা মন্দিরের সেক্রেটারি প্রমথ সানা, পাইকগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোসলেম উদ্দিন, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মৃনাল কান্তি সানা, অখিল মন্ডল, সুভাষ মন্ডল, সুজন কুমার সানা, জগদীশ রায়, প্রধান শিক্ষক অনিতা মন্ডল, মুকন্দবিহারী মন্ডল, নৃপেন্দ্রনাথ মন্ডল, অজিত মন্ডল, কোমল মন্ডল, মৃনাল সানা, দিপক সরদার, বিভূতি সানা, উজ্জ্বল বিশ্বাস, প্রশান্ত মন্ডল, তরুণ মন্ডল, শ্যামসুন্দর মন্ডল, বিরাজ সানা, রঞ্জন মন্ডল, উদয় মন্ডল, দিপক সরদার, দিলীপ মন্ডল, বিক্রম সানা, বিপ্লব রায় প্রমুখ।

শ্যামসুন্দর মূখার্জী ও সুব্রত ব্যানার্জী পৌরোহিত্যে সকাল ৭ টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণেরর পূজা, ৮ টায় অঞ্জলি, সাড়ে ৯ টায় শিববাটি মন্দির সম্মুখস্থ শিবসা নদীর উপকূলে পূণ্যস্নান এবং স্নানান্তে প্রসাদ বিতরণেরর মধ্য দিয়ে রাস উৎসবের সমাপ্তি ঘটে। এছাড়া কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা ও লস্কর ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস উৎসবের আয়োজন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।