সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় প্রতিকার লেখক ও সাহিত্য পরিষদের উদ্বোধন | চ্যানেল খুলনা

পাইকগাছায় প্রতিকার লেখক ও সাহিত্য পরিষদের উদ্বোধন

পাইকগাছার সাহিত্য ও সাংস্কৃতিকে এগিয়ে নিতে নব উদ্যমে যাত্রা শুরু করেছে প্রতিকার লেখক ও সাহিত্য পরিষদ। ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় রোববার বিকেলে রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান শিমুল। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক, প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল ও খুলনা রিপোটার্স ক্লাবের বিভাগীয় সহ সভাপতি মুজিবর রহমান মল্লিক। অনুষ্ঠানে প্রজিৎ কুমার রায় কে সভাপতি ও পঞ্চানন সরকার কে সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট সংগঠনের ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন নির্বাহী সভাপতি বিকাশেন্দু সরকার, সদস্য মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, অনিতা রাণী মন্ডল, হারান চন্দ্র অধিকারী ও পল্লী চিকিৎসক নরেন্দ্র নাথ বিশ্বাস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

কয়রায় বজ্রপাতে দিনমজুর নিহত

খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।