সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছার যুবলীগ নেতা আজিজুল হাকিমকে বহিস্কারের সিদ্ধান্ত কার্যকর : জেলা যুবলীগ | চ্যানেল খুলনা

পাইকগাছার যুবলীগ নেতা আজিজুল হাকিমকে বহিস্কারের সিদ্ধান্ত কার্যকর : জেলা যুবলীগ

পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আজিজুল হাকিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত ১০ আগস্ট উপজেলা যুবলীগের বর্ধিত সভার সিদ্ধান্তের আলোকে খুলনা জেলা যুবলীগ এই সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে অশোভনীয় বক্তব্য দিয়েছেন আজিজুল হাকিম। বিষয়টি দলীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচরে আসে। পরবর্তীতে উপজেলা যুবলীগের সিদ্ধান্তের আলোকে খুলনা জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাবু এমপির নির্দেশক্রমে আজিজুল হাকিমকে বহিস্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি লিখিতভাবে কেন্দ্রীয় যুবলীগকে অবগত করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।