সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, ভয়ংকর রূপে আল্লু অর্জুন | চ্যানেল খুলনা

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, ভয়ংকর রূপে আল্লু অর্জুন

দক্ষিণী মেগাস্টার আল্লু অর্জুনের জন্মদিন মানেই ভক্তদের কাছে অন্যরকম এক উৎসব। প্রতি বছরের মতো এবারও প্রিয় নায়ককে একনজর দেখতে তার হায়দরাবাদের জুবিলি হিলসের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার অনুরাগী। তবে অভিনেতার ৪৫তম জন্মদিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে ভক্তদের ওপর লাঠিচার্জ করতে বাধ্য হয় হায়দরাবাদ পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাত থেকেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আল্লুর বাড়ির সামনে জড়ো হতে থাকেন। হাতে প্রিয় তারকার ছবি, ফেস্টুন আর আতশবাজি নিয়ে ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় জনসমুদ্রে পরিণত হলে সেখানে মোতায়েন করা পুলিশ হিমশিম খেতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে ভিড় সামলে শৃঙ্খলার মধ্যে রাখা অসম্ভব হয়ে পড়ে। ভক্তরা ব্যারিকেড ভেঙে অভিনেতার বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে, যা ওই এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি করে। প্রিয় নায়ককে শুভেচ্ছা জানাতে এসে এমন মারমুখী অভিজ্ঞতার মুখে পড়তে হবে, তা ভাবেননি অনেক অনুরাগীই।

এদিকে জন্মদিনের এই ডামাডোলের মধ্যেই ভক্তদের জন্য বড় সারপ্রাইজ দিয়েছেন ‘পুষ্পা’ খ্যাত এই তারকা। প্রকাশ পেয়েছে তার আগামী সিনেমা ‘রাকা’-র প্রথম ঝলক। টিজারে ন্যাড়া মাথায় রাগী লুকে ধরা দিয়েছেন আল্লু, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ছবিতে আল্লুর বিপরীতে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।

প্রায় ৮০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে এ সিনেমা। ন্যাড়া মাথা তীক্ষ্ণ নখ লোমশ দেহ এবং প্রায় পশুসদৃশ এক চরিত্রে দেখা দিয়েছেন তিনি। এই নতুন লুক ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি করেছে। গত দুই বছর ধরে এই বৃহৎ প্রকল্পের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নির্মাতা অ্যাটলি।

বিশৃঙ্খলা আর অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ থাকলেও, প্রিয় তারকার নতুন সিনেমার ঝলক দেখে উচ্ছ্বাস থামছে না ভক্ত মহলে। বক্স অফিসে ‘পুষ্পা’র ম্যাজিকের পর এবার ‘রাকা’ দিয়ে আল্লু অর্জুন নতুন কোনো রেকর্ড গড়েন কি না, সেটাই এখন দেখার বিষয়।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

মা হারালেন জেরিন খান

ক্ষমা চাইলেন বাদশা

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, ভয়ংকর রূপে আল্লু অর্জুন

মজার ছলে ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা

দর্শকের রুচি নিয়ে হতাশ, অবসরের ঘোষণা নির্মাতার

এক ছাদের নিচে শাহরুখ, সালমান ও মোদি!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।