সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিবহন ধর্মঘট: বিকল্প বাহনও থামিয়ে দিচ্ছে শ্রমিকরা | চ্যানেল খুলনা

পরিবহন ধর্মঘট: বিকল্প বাহনও থামিয়ে দিচ্ছে শ্রমিকরা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে খুলনায় সকল পণ্য পরিবহণ ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
এদিকে হঠাৎ করেই ট্রাক ও বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। ট্রাকের অভাবে দূর দূরান্ত থাকা আসা পন্যবাহি ট্রাকগুলো আটকে গেছে। এতে বিভিন্ন কাঁচামাল ও শাক সবজি নষ্ট হওয়ার আশংকা রয়েছে।

আর বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যে পৌছাতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। জরুরি প্রয়োজনে বিকল্প ইজিবাইক মাহেন্দ্র, মটরসাইকেলে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
তবে পরিবহন শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থামিয়ে দিচ্ছেন অটোরিকশা মাহেন্দ্রসহ বিকল্প বাহন।
খুলনা মাগুরার যাত্রী ইয়াসমীন সুলতানা জানান, ‘ডুমুরিয়া থেকে মাহেন্দ্র বা ভ্যানে ভেঙ্গে ভেঙ্গে খুলনায় আসতে হয়েছে। মাহেন্দ্র পথে আটকাচ্ছে। তেলের দাম বৃদ্ধিতে মাহেন্দ্রতেও ভাড়া বেশি নিচ্ছে। এছাড়া যেসময় গন্তব্যে পৌছানোর কথা সেসময় পৌছাতে পারছি না।’
তেলের দাম কমানো বা পরিবহনে ভাড়া বৃদ্ধির দাবি সরকার না মানলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত সংগঠনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।