সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থায় নতুন ও নমনীয় শিক্ষণ-পদ্ধতি গ্রহণ জরুরি : উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে বেল্টা ন্যাশনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থায় নতুন ও নমনীয় শিক্ষণ-পদ্ধতি গ্রহণ জরুরি : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘Pedagogic Innovations for Reformation and Resilience’ শীর্ষক বেল্টা ন্যাশনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা)-এর যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থীদের চাহিদা বদলাচ্ছে এবং প্রযুক্তি ক্রমেই শ্রেণিকক্ষের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষে শিক্ষকদের নতুন ও নমনীয় শিক্ষণ-পদ্ধতি গ্রহণ করা জরুরি।

তিনি আরও বলেন, পেডাগজিক্যাল উদ্ভাবন শুধু আধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাস্তব জীবনে ভাষা ব্যবহারে দক্ষ করে তোলাই এর মূল লক্ষ্য। একই সঙ্গে সহনশীলতা বা রেজিলিয়েন্স কঠিন সময়েও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করে।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় মানসম্মত, শিক্ষার্থী-কেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন তাত্ত্বিক জ্ঞানকে শ্রেণিকক্ষের বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করতে এবং শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এ ধরনের জাতীয় সম্মেলন আয়োজনের জন্য বেল্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এতে অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, সময়োপযোগী ও উদ্ভাবনী শিক্ষণ-পদ্ধতি গড়ে তুলতে শিক্ষক ও গবেষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষায় সংস্কার ও স্থিতিশীলতার জন্য গবেষণাভিত্তিক পেডাগজিক্যাল ইনোভেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মেলনের কী-নোট স্পিকার, বেল্টার প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর আহমেদ বশির, খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, কনফারেন্স কনভেনর ও বেল্টার সেক্রেটারি ড. মোঃ মহিব উল্লাহ এবং কনফারেন্স কো-কনভেনর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক প্রফেসর ড. শায়লা সুলতানা কী-নোট সেশন উপস্থাপন করেন। তিনি শিক্ষায় প্রযুক্তি সংযুক্তি, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণ-পদ্ধতি এবং পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে ভাষা শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক তুশমিত মেহেরুবা আঁকা ও প্রভাষক আফসানা কবির প্রীতি।

দিনব্যাপী সম্মেলনে চারটি প্যারালাল সেশনে শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়া একাডেমিক আলোচনা ও গবেষণা উপস্থাপনার মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিনশ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলতলায় শহীদ জিয়ার জন্মবার্ষিকীর আলোচনায় মনিরুজ্জামান মন্টু

খুলনায় অসুস্থ কবি আব্দুল হাই সিকদার, হাসপাতালে ভর্তি

দিশেহারা জাতির কাণ্ডারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

খুলনায় স্বপ্নপূরীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক

হিজড়াদের সমাজে বোঝা নয় সম্পদে পারিণত করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।