সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ছিলেন বিজ্ঞান গবেষণায় নিবেদিতপ্রাণ : খুবি উপাচার্য | চ্যানেল খুলনা

পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ছিলেন বিজ্ঞান গবেষণায় নিবেদিতপ্রাণ : খুবি উপাচার্য

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃতুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করে বিবৃতি দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া ছিলেন বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী। নির্মোহ ও সাদাসিধে জীবনযাপনের পথিকৃৎ প্রথিতযশা বিজ্ঞানী ড. ওয়াজেদ সারাজীবন গবেষণায় নিবেদিত ছিলেন। বাংলাদেশ একদিন পরমাণু শক্তিকে জনগণের কল্যাণে সুচারুভাবে ব্যবহার করবে- এমন স্বপ্ন তিনি সারাজীবন দেখেছেন। নিবেদিতপ্রাণ মহান ও নীতিনিষ্ঠ এই বিজ্ঞানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।’
এদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকীতে আজ ০৯ মে (মঙ্গলবার) বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে এক দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।